× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসিক হোটেলে নারীসহ আটক ৯, আসবাবে বিক্ষুব্ধদের আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৬:১৮ পিএম

পুলিশের অভিযানের পর হোটেলের আসবাবে আগুন দেয় বিক্ষুব্ধরা। প্রবা ফটো

পুলিশের অভিযানের পর হোটেলের আসবাবে আগুন দেয় বিক্ষুব্ধরা। প্রবা ফটো

গাজীপুর কোনাবাড়িতে হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে আট নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পরে হোটেলের আসবাব বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান শেষে পুলিশ চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা হোটেলে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা হোটেলের আসবাব বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে। এ সময় ব্যবসায়ীরা ওই হোটেলটি বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

দোকানদার আশরাফ বলেন, কয়েকদিন পরে ঈদ। আমরা ঈদকে সামনে রেখে নতুন মালামাল উঠিয়েছি। আজকে যদি বিক্ষুব্ধ জনতা দোকানে আগুন ধরিয়ে দিতো, তাহলে আমাদের পথে বসতে হতো। তাই আমরা চাই কোনাবাড়ি থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা অভিযান শেষ করে থানায় আসার পর শুনি হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আসবাবে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এই হোটেলে এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল। ওই সময়ও অনৈতিক কাজের প্রমাণ থাকায় অভিযানের পরে ওই হোটেলে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা