× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরাকারবারিদের ধরতে গিয়ে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৪:২৭ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৪:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাকারবারিদের ধরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় আরেক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের আহমদ ব্রিজ নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য হলেন- মোজাম্মেল হোসেন। গুরুতর আহত বিজিবি সদস্য হলেন দেলোয়ার হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বিজিবি জানতে পারে, ভারত থেকে পাচার করে আনা মাদকের একটি চালান নিয়ে সীমান্তের বারোপোতা বাজারে চোরাকারবারিরা অবস্থান করছে। এমন সংবাদে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপির মসজিদ বাড়ি পোস্টে কর্মরত সিপাহি মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন দ্রুত মোটরসাইকেলে করে তাদের ধাওয়া দেয়। এ সময় সীমান্তের আহমদ ব্রিজ নামক জায়গায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, চোরাকারবারিদের ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা