× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিংড়ি চাষে সফল রিপন

ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা)

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:৫৬ এএম

নিজের খামারে মাছ দেখছেন উদ্যোক্তা গোলাম কিবরিয়া রিপন। প্রবা ফটো

নিজের খামারে মাছ দেখছেন উদ্যোক্তা গোলাম কিবরিয়া রিপন। প্রবা ফটো

দেশের সাদা সোনা খ্যাত রপ্তানিজাত বাগদা চিংড়ির সিংহভাগ উৎপাদন হয় উপকূলীয় অঞ্চল খুলনার পাইকগাছা-কয়রা উপজেলায়। ’৮০-এর দশকে এ অঞ্চলে চিংড়ি চাষ শুরু হয়। শুরু থেকেই সনাতন পদ্ধতিতে চিংড়ি উৎপাদন শুরু হলেও মাঝেমধ্যে আধা নিবিড় পদ্ধতির চাষের ঝুঁকি নিয়েছেন অনেকে। কিন্তু বেশিরভাগ চাষি সফল হতে পারেননি। বর্তমানে উপজেলা সদরের রয়্যাল ফিশ ট্রেডিংয়ের মালিক গোলাম কিবরিয়া রিপন উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে সফল হয়েছেন। 

শিক্ষাজীবন থেকেই রিপন হতে চেয়েছিলেন একজন সফল উদ্যোক্তা। চাকরি করব না চাকরি দেবÑ এমন মানসিকতাই তাকে পেয়ে বসেছিল। নিজের লক্ষ্য বাস্তবায়ন করতে তিনি কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে গড়ে তোলেন রয়্যাল ফিশ ট্রেডিং এবং রয়্যাল ফিশ কালচার নামে দুটি প্রতিষ্ঠান। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠিত হ্যাচারিসহ অনন্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এ ব্যবসায়ে অসমান্য অবদান রাখা এবং স্বাবলম্বীর কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়েছেন অসংখ্য পুরস্কার। বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সম্পদ দান করে বর্তমানে ৫০ বছর বয়সে তিনি দানবীর খ্যাতি অর্জন করেছেন। এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন। খ্যাতি অর্জন করেছেন শিল্পপতি ও দানবীর হিসেবেও। 

তিনি ২০১৩ সালে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে প্রথমবার উপজেলার শ্রেষ্ঠ চিংড়ি চাষি নির্বাচিত হন। এরপর ২০১৬, ১৭, ১৮, ১৯ সালে পরপর চার বার উপজেলার শ্রেষ্ঠ পোনা ও চিংড়ি চাষি নির্বাচিত হন। সর্বশেষ ২০২৩ সালে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বাগদা পোনা ও চিংড়ি চাষির পুরস্কার লাভ করেন।

এ বিষয়ে রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ উপজেলায় আত্মকর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে পাইকগাছা ও কয়রা উপজেলায় ১৮শ বিঘার ৬টি বাগদা চিংড়িঘের প্রতিষ্ঠা করেছি। যেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকার চিংড়ি বিদেশে রপ্তানি হচ্ছে। ২০২৪ সালে তার চিংড়িঘের থেকে ৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের চিংড়ি উৎপাদন করেন। প্রতিষ্ঠানগুলোতে স্থায়ীভাবে ৭৬ জন কর্মচারী নিয়োজিত রয়েছে। সিজনের পরিধি বেড়ে হয় প্রায় ৪শ জন। পাশাপাশি রিপনের চিংড়ি চাষে সাফল্য দেখে উপজেলার অধিকাংশ মানুষ আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করার লক্ষ্যে চিংড়ি চাষে ঝুঁকছেন।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ‘আসলেই গোলাম কিবরিয়া রিপন একজন সফল পোনা ব্যবসায়ী ও চিংড়ি চাষি। উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে তিনি সফলতা ও স্বাবলম্বীর পাশাপাশি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা