× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় মিলন হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ২১:১৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নেত্রকোণায় কলমাকান্দার কালাইকান্দি গ্রামে মো. মিলন মিয়া নামে এক যুবককে হত্যার মামলায় এক আসামির মৃত্যুদণ্ড এবং আরেক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

আসামি পক্ষের আইনজীবী এম নজরুল ইসলাম খান জানান, তারা সঠিক বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. শাহজাহান মিয়া। যাবজ্জীবনপ্রাপ্ত আসামির নাম মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারি স্কুল মোড়ে ব্যবসা করতেন। একই এলাকায় মো. শাহজাহান মিয়াও ব্যবসা করতেন। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেনও ছিল। সেই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিলন মিয়ার কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ধারের টাকা ফেরত চাইলে শাহজাহান মিয়া তার মোটরসাইকেল বিক্রি করে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মিলন মিয়া ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যান। পরদিন বাড়ির অদূরে মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মো. শাহজাহান মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে মো. শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কের শুনানি করেন। যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা