× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ২০:৩৮ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ২০:৪৪ পিএম

হাবিবুর রহমান হাবু। ছবি : সংগৃহীত

হাবিবুর রহমান হাবু। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে র‌্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার কোম্পানির কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হাবিবুর রহমান উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি প্রতিবন্ধী তরুণী তার পেচাইন গ্রামের নিজবাড়ি থেকে রাউতগাঁও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমান হাবুর বাড়ির সামনে পৌঁছালে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে। পরে যদি ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেন। ভুক্তভোগী কিশোরীর মা সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলা হওয়ার পর র‌্যাব-১১-এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে হাবিবুরকে গ্রেপ্তার করে থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় দেয় র‌্যাব-১১। পরে গ্রেপ্তারকৃতকে সাতদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা