× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে জামালপুরে আইনজীবীদের মানববন্ধন

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৮:৫১ পিএম

মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। প্রবা ফটো

মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। প্রবা ফটো

জামালপুরে ছাত্র-জনতার লাঠি, ছুরি ও দেশিয় অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে গালিগালাজ-হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাত রেজুয়ান বাবু, সহ-সভাপতি অ্যাড. আব্দুল আওয়াল, অ্যাড. জামিল হাসান তাপস ও সদস্য অ্যাড. আছিমুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনিপ্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক। ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর হামলা করেছে। তারা আইনজীবীদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং আইনজীবীদের অপহরণের চেষ্টা করেছে। এই সন্ত্রাসীরা আইনজীবী সমিতির অফিসসহ আইনজীবীদের অফিসে প্রকাশ্যে হামলা করার কথা বলছে। আমরা ন্যূনতম হামলার শিকার হলে এর দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবো।

সোমবার দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায় তারা। এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সিনিয়র আইনজীবী খলিলুর রহমান ও বারের সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী ও ছাত্রসহ অন্তত ৮ জন আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা