× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রসবকালে শাবকসহ বন্যহাতির মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৭:২৩ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৭:৩৯ পিএম

শাবক প্রসবকালে বন্যহাতির মৃত্যু। প্রবা ফটো

শাবক প্রসবকালে বন্যহাতির মৃত্যু। প্রবা ফটো

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শাবক প্রসবকালে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। একই সঙ্গে মারা গেছে শাবকটিও।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে বন বিভাগ।

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, সকালে বনের মধ্যে মৃত অবস্থায় মা হাতি ও শাবকটিকে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতি ও শাবকটির মরদেহ উদ্ধার করে।

রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক অংশ আটকে যায়। এ সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা