× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিহত ছাত্রদলকর্মীর পরিবারকে তারেক রহমানের ফোন

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৭:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ছুরিকাঘাতে নিহত ছাত্রদলকর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অপূর্বের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের মাসদাইর এলাকায় নিহত অপূর্বর বাড়িতে যান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে ছাত্রদলকর্মী নিহত অপূর্বের মা-বাবাকে বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করব এই ঘটনার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।

তারেক রহমান আরও বলেন, বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।

উল্লেখ্য, গত রবিবার চাষাড়ার বালুর মাঠ এলাকায় তুচ্ছ ঘটনায় বাক-বিতণ্ডায় জড়ায় সম্রাট। একপর্যায়ে অপূর্বর বুকে ছুরিকাঘাত করে সম্রাট। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় উত্তেজিত জনতা সম্রাটকে মারধর করে পুলিশে সোপর্দ করে। ছাত্রদলকর্মী অপূর্ব মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা