সাভার প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১০:২৮ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৫ ১০:৪৬ এএম
ছবি : সংগৃহীত
ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।
তিনি বলেন, ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন সকাল ৯টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, ঢাকার সাভারে আমিনবাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে।
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।