× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগল বেশে নারীদের উত্ত্যক্তকারী সেই কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২২:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকাল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায়, পাগলের বেশ ধরে বিভিন্ন নারীদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং এতে করে সমাজের সব নারীর অসম্মান হচ্ছে। খালিদ মাহমুদ হৃদয় বলছেন যে, হিজাব না পড়লে ধর্ষিত হবে এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। বিশেষ করে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখান উপস্থিত দুইজন মেয়েকে হিন্দু ধর্মের বলতে শোনা যায়। তাদের উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পরার কথার সঙ্গে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল যা সমাজে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসরত সনাতন ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা। একইসঙ্গে সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছে, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টি ভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। এ কারণে আজ বিকাল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা