× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২২:২৫ পিএম

গ্রেপ্তার সৈকতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রবা ফটো

গ্রেপ্তার সৈকতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রবা ফটো

নেত্রকোণার মোহনগঞ্জে সৈয়দ শফিকুল ইসলাম সৈকত নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে পৌরশহরের মাইলোড়া এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে,  ২০২৩ সালে পৌরশহরের মাইলোড়া এলাকার সৈয়দ শফিকুল ইসলাম ওরফে সৈকতকে মোহনগঞ্জ থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় আদালত তার অনুপস্থিতে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। এ রায়ের পর থেকেই সাজাপ্রাপ্ত আসামি সৈকত পলাতক ছিলেন। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে পুলিশ মাইলোড়া এলাকার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওইদিন  দুপুরে তাকে নেত্রকোণা আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দ শফিকুল ইসলাম সৈকতকে সোমবার দুপুরে নেত্রকোণা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা