× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ করায় লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২১:২৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ, গুণগত মান পরীক্ষণ না করা এবং মোড়কজাত সনদ গ্রহণ না করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে নগরীর হাউজিং এস্টেটে অবস্থিত নূর ট্রেডার্সকে এ জরিমানা করে বিএসটিআই ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক কে এম হানিফ জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ ব্যতীত এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ব্ল্যাক টি ও সরিষার তেল পণ্য মোড়কজাত, বিক্রয়-বিতরণ করায় এবং মেয়াদোত্তীর্ণ ব্ল্যাক টি বিক্রয়ের উদ্দেশে মজুদ করায় বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং রতন কুমার দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ এবং  প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা