× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি কে গ্রুপের ডিলারের গুদামে ৬৭০০ লিটার তেল!

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২১:২৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

টি কে গ্রুপের এক ডিলারের গুদামে মিলেছে মজুদ করে রাখা প্রায় ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল। প্রতিষ্ঠানটিকে বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ৪২৩ কার্টুন সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টুন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭০০ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি কে গ্রুপের ডিলার। প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। ফলে প্রতিষ্ঠানতিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুদকৃত তেল শর্ত ছাড়া খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া নামের একটি সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচু‌র, অননোমুদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও, প্রতিষ্ঠানটি সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।

অভিযান প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, চাঁন্দগাও এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বহদ্দারহাট কাঁচা বাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জনস্বার্থের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা