× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতন দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২১:০৪ পিএম

অবরোধের ফলে যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রবা ফটো

অবরোধের ফলে যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছে চন্দ্রা স্পিনিং মিল লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

সোমবার (১০ মার্চ) দুপুর ২টা-বিকাল ৫টা পর্যন্ত মহাসড়কের পশ্চিম চন্দ্রা এলাকা অবরোধ করে রাখেন শ্রমিকরা।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় চন্দ্রা স্পিনিং মিলের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন আদায়ের জন্য সকাল থেকে কারখানাটির ভেতরে কর্মবিরতি পালন করে আসছিল। মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের কোন আশ্বাস না দেওয়ায় শ্রমিকরা দুপুর ২টায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবরোধ করে আন্দোলন শুরু করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বিকাল ৫টায় যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানাটির হেলপার হামিদা বেগম জানান, আমিসহ আমার দুই মেয়ে এই চন্দ্রা স্পিনিং মিলে চাকরি করি। আমার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসার জন্য টাকা পাচ্ছি না। অথচ কারখানার কাছে আমিসহ আমার দুই মেয়ে তিন মাসের বেতন পাই। বকেয়া বেতনগুলো পরিশোধ না করায় আমরা বাধ্য হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছিলাম।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর ২টা-বিকাল ৫টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা