× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটুরিয়ায় স্নিগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৫ ২১:৫৮ পিএম

একেকটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে। প্রবা ফটো

একেকটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে। প্রবা ফটো

মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌন্দর্য ছড়াচ্ছে পরীক্ষামূলকভাবে চাষ করা সূর্যমুখী ফুল। এলাকার রাজৈর গ্রামের কৃষক নিজাম উদ্দিন ও জিয়াউর রহমানসহ চার বন্ধু এ ফুল চাষ করেছেন সৌন্দর্য পিয়াসীদের জন্য।

ধলেশ্বরী নদীর বুকে প্রায় ৭ বিঘা জমিতে চাষ করা এ সূর্যমুখী গাছে ইতোমধ্যে ফুল ধরেছে। একেকটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে।

ফুলের সঙ্গে দাঁড়িয়ে মনোরম দৃশ্য স্মৃতির পাতায় বন্দি করছেন অনেকেই। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ফুটে থাকা এই ফুল দর্শনার্থীদের টানছে এক অমোঘ আকর্ষণে। ফুল ফোটার শুরু থেকেই প্রতিদিন শত শত দর্শনার্থী এ বাগানে আসছেন। হলদে ফুলের সমারোহে হারিয়ে যেতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন সূর্যমুখী বাগানে।

সোমবার (১০ মার্চ) বিকালে সরেজমিনে দেখা যায়, দূরদূরান্ত থেকে আসা মানুষ সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য দেখতে ও ছবি তুলতে ভিড় জমাচ্ছেন।

সূর্যমুখী ফুল দেখতে আসা এক কলেজছাত্র বলেন, ফুল দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসছে। প্রাকৃতিক এমন দৃশ্য দেখতে প্রতিনিয়তই মানুষজন আসছেন।

ফুলচাষি জিয়াউর রহমান বলেন, আমরা ধলেশ্বরী নদীর বুকে সৌন্দর্য পিয়াসু মানুষের জন্য পরীক্ষামূলক সূর্যমুখী ফুল চাষ করেছি। আমরা চার বন্ধু মিলে ৭ বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করেছি। মানুষজন সূর্যমুখী ফুল দেখতে আসছে। মূলত এটিকে বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এমন প্রচেষ্টা।

সাটুরিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, চলতি বছর উপজেলায় ৩ হেক্টর জমিতে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা