× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ৬ দোকান ও ১৪ বসতঘর পুড়ে ছাই

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২০:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০মার্চ) সকালে ও দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়ন ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। 

স্থানীয়রা জানায়, সোমবার (১০ মার্চ) ভোরে বদরখালী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় মুহুর্ত্বে পুড়ে যায় ছয়টি দোকান। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে।এতে নিঃস্ব হয়ে গেছে ক্ষতিগ্রস্থ দোকানিরা।

অপরদিকে, এদিন দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কাসিম সিকদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি বসতঘরে আগুন লাগে। আগুন মুহুর্ত্বে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ১৪টি বসতঘর। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে ফেলেছে ক্ষতিগ্রস্থ পরিবার। 

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আবু জাফর বলেন, ‘সোমবার ভোরে বদরখালী বাজারে ও দুপুরের দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাসিম সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে।’

ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আতিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্থদের প্রাথমিক কিছু সরঞ্জাম দিয়েছেন। অগ্নিকান্ডের ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা