× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজার অফিস

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৯:১৮ পিএম

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

পুলিশ সুপার জানিয়েছেন, ইউএন ওম্যান নামের সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারী ও তার অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে আজ সকাল ১০টার দিকে শহরে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থ ওই যুবক গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে পুলিশ বিকাল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গ্রেপ্তার যুবক তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ওই দিন পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় জামিনে বের হয় তারেক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা