× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংঘর্ষের দুদিন পর নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৬:৪০ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৫ ১৭:৪০ পিএম

ধনু নদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার। প্রবা ফটো

ধনু নদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার। প্রবা ফটো

নেত্রকোণার খালিয়াজুরীতে সংঘর্ষের দুদিন পর ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে ধনু নদীর নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার তিনজন হলেন- জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া এলাকার শহীদ মিয়া, কেন্দুয়া উপজেলার বোয়ালবাড়ি এলাকার হৃদয় মিয়া এবং মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার (৮ মার্চ) উপজেলার রসুলপুর ফেরিঘাট এলাকায় নদী পারাপারকে কেন্দ্র করে স্থানীয় জগন্নাথপুর ও রসুলপুর গ্রামের লোকজনের সঙ্গে মাছ শিকার করতে যাওয়া লোকজনের সংঘর্ষ হয়। এ সময় অন্তত শতাধিক পিকআপ, অটোরিকশা, সিএনজি ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন মদন উপজেলার রোকন মিয়া, ইয়াছিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়া হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অর্ধশত লোকজনকে আটক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা