নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৯:৪০ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটির বন্দরে দত্তক নেওয়া মেয়েকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (৮ মার্চ) রাতে বন্দর থানার নবীগঞ্জ অলিম্পিয়াস্থ ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেপ্তার পালক বাবা শামীম সুনামগঞ্জ জেলার সদর থানার ফেনবিল গ্রামের মফিজ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বিগত ১৩ বছর আগে কিশোরীকে দত্তক এনে লালন পালন করে আসছেন জিয়াসনিন ও শামীম দম্পতি। জিয়াসমিন তার কিশোরী কন্যা ও স্বামী শামীমকে নিয়ে বন্দরের নবীগঞ্জ এলাকায় জহির মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে ভাড়া বাসায় কিশোরী নিজ রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় পড়নের কাপড় খুলে শামীম তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারন করে। পরবর্তীতে গত ৩ মার্চ সকালে কিশোরীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে যৌন হয়রানি চেষ্টা করে শামীম। ঘটনাটি শনিবার রাতে জানাজানি হলে স্থানীয় লোকজন শামীমকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ঘটনায় কিশোরীর মা জিয়াসমিন বাদী হয়ে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কিশোরী কন্যাকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করার অপরাধে পালক বাবার বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা নেওয়া হয়েছে। রবিবার সকালে শামীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।