× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৯:২৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মডেল থানার সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

মৃত ফরহাদ হোসেন গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে। সে গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদসহ কয়েকজন সহপাঠি দুপুরে গোসল করতে নদীতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরি তার মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা