× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিক্ষককে আদালতে তোলার সময় গণপিটুনি

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৮:১০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় পুলিশের উপস্থিতিতে গণপিটুনি দিয়েছে উৎসুক জনতা।

রবিবার (৯ মার্চ) অভিযুক্ত ওই শিক্ষককে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে অভিযুক্ত ওই শিক্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বিক্ষোভকারীরা দাবি তুলেন, দৃষ্টান্তমুলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করে। তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিক্ষার্থীদের আশস্ত করে বলেন, ‘কোনভাবেই যেনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে তা নিশ্চিত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমুলক শাস্তি হবে অপরাধীর।’

উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঘটনারদিন রাতেই সদরের ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা