× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শাশুড়িকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৭:৩৪ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৭:৩৫ পিএম

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শাশুড়িকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় কিস্তির টাকা পরিশোধ ও পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। মেয়ের জামাই ঘাতক হেলাল উদ্দিন মানিক (২৪) একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

ঘটনার পর ঘাতক জামাই হেলাল উদ্দিন পালিয়ে যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ প্রসঙ্গে নিহতের মেয়ে হাফসা আক্তার বলেন, হেলাল উদ্দিনের সঙ্গে দুই বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে আমি বাবার বাড়ি চলে আসি।  আমার এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সংসারে অভাব অনটন থাকায় আমি আনোয়ারার একটি পোশাক কারখানায় চাকরি করি। এরই মধ্যে জুয়া ও মাদকাসক্ত স্বামীর তিন লাখ টাকা ঋণ পরিশোধ করতে আমার বেতনের টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরে আজ ভোর সাড়ে ৫টার দিকে অতর্কিত আমার বাবার বাড়ি এসে আমার স্বামী হামলা চালায়। এসময় আমার ভাই ও আমাকে হামলা করলে আমরা দৌঁড়ে পালিয়ে যাই। পরে আমার মা রশিদা খাতুনকে সামনে পেয়ে একটি গাছ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই আমার মা মারা যান।

স্থানীয়রা জানান, হেলাল জুয়া খেলে এবং ঋণগ্রস্ত। বিয়ের পর থেকেই স্বামী মানিক ও স্ত্রী হাফসা আকতারের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। ভোরে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আমরা চিৎকার শুনে বের হলে বাড়ির পাশে জমিতে রশিদা খাতুনের লাশ দেখতে পাই।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার পর থেকেই  মানিক পলাতক। পারিবারিক কলহ থেকে এই খুনের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কিছু ঝামেলার বিষয়টি জেনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা