× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৬:২৮ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৬:৩৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক জুয়েল ইসলাম, আরিফ রায়হান ও আব্দুল গফুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, প্রাক্তন ছাত্র তানজিরুল ইসলাম ও শিক্ষার্থী রহুল আমিন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, শান্তিপূর্ণ এ দেশে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় দিন দিন এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ কোন নারীই এখন নিরাপদ নয়। ধর্ষকদের গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসি দেওয়া গেলে এই কলঙ্ক থেকে দেশ মুক্তি পাবে বলে দাবি করেন তারা। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা