× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৬:০৪ পিএম

বাকেরগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে জখমসহ হাত ও পায়ের রগ কেটে দিয়েছে এক বিএনপি নেতা ও তার সহযোগীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে শনিবার দিবাগত রাত ৯টার দিকে নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বসে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী নেতৃত্বে তার সহযোগীরা প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ মুমূর্ষ অবস্থায় আহত ছাত্রদল সভাপতিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা ইতোপূর্বে কারান্তরীণও ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৯টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগীরা ধারাল অস্ত্র দিয়ে ছাত্রদলের সাবেক সভাপতিকে এলোপাথারিভাবে কোপাতে শুরু করে।

এ সময় জীবনরক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কুপিয়ে মারাত্মক জখমসহ হাত ও পায়ের রগ কর্তন করে রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

ছাত্রদল নেতার স্বজনরা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় আসাদুল্লাহকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতার ওপর হামলার বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার প্রতিবেদক কে বলেন অপরাধীদের কোনো দল নেই,  ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কোন্দল থেকেই এই হামলা চালানো হয়েছে। তবে অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরও জানান, হামলায় আহত ছাত্রদল নেতা শেবাচিম হাসপাতালে পৌঁছালে আমিসহ দলের অসংখ্য নেতাকর্মী খোঁজখবর নিয়েছি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাৎক্ষণিক থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রদল নেতাকে উদ্ধার করেছেন।

বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছেন।

এদিকে বাকেরগঞ্জে ছাত্রদল নেতা আসাদুল্লাহ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল ৷

রবিবার (৯ মার্চ)সকাল ১১ টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে( বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে)  মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব কবির খান, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল খান প্রমুখ ৷ এ সময় বক্তারা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসাদুল্লাহ ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা