× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ৭ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ২০:০৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বরিশালে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা অভ্যন্তরীণ ১৭ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করেন রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে বাস চলাচল বন্ধ করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় বরিশালের দপদপিয়ার খয়রাবাদ সেতু এলাকার চেকপোস্টে আলফা মাহিন্দ্রা শ্রমিকরা বাস মালিক সমিতির লাইন সম্পাদকসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। এ ঘটনায় রূপাতলী বাস শ্রমিকরা গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনার প্রতিবাদে বেলা ১২টার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তুলে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা।

বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরে এই রুটের চলাচলকারী যাত্রীরা। রহিম নামের এক যাত্রী জানান, ঝালকাঠি যাবার জন্য এসেছিলাম। এসে শুনি বাস চলাচল বন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছি জানিনা কখন বাস চলাচল স্বাভাবিক হবে। এদিকে অফিসের কাজে দ্রুত ঝালকাঠি না পৌঁছাতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। বিকল্প যানবাহন গুলোতে অতিরিক্ত ভাড়া চাচ্ছে।

আবির নামে আরেক যাত্রী জানান, সকাল ৮টায় মাকে নিয়ে ডাক্তার দেখাতে পিরোজপুর থেকে বরিশালে আসছিলাম। ডাক্তার দেখানো শেষে এসে দেখি বাস চলাচল বন্ধ। অসুস্থ মাকে নিয়ে এখন ভোগান্তিতে পড়েছি।

তবে বর্তমানে পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় খুশি তারা।

রুপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানায়, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে কর্মবিরতি অব্যাহত ছিল। পরে প্রশাসনের আশ্বাসে রাতেই বাস চলাচল শুরু হয়েছে। সবকিছু বর্তমানে স্বাভাবিক।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনায় যারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের আর ভোগান্তি নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা