× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে রায়েন্দা-মতিঝিল বিআরটিসি বাস সর্ভিস চালু

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২২:৫৭ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ২৩:০৩ পিএম

বাগেরহাটে রায়েন্দা-মতিঝিল বিআরটিসি বাস সর্ভিস চালু

বাগেরহাটের রায়েন্দা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত প্রথমবারের মত সরাসরি বিআরটিসি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস সর্ভিস চালু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের খানজাহান আলীর (রহ) মাজার মোড়ে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব তাজুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সচিব ড. ফরিদুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ড. অনুপম সাহা, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বিআরটিসির মহাব্যবস্থাপক আফজাল হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী, বাস মালিক সমিতির নেতা, পরিবহন শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে। 

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, দুটি বাস প্রতিদিন ভোর ৬টা এবং বিকেল ৪টায় রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথিমধ্যে মোরেলগঞ্জ, কচুয়ার সাইনবোর্ড, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দেপাড়া বাজার, গোপালগঞ্জ কাউন্টার থাকবে। প্রথমবারের মত রায়েন্দা থেকে ঢাকার রাজধানীর মতিঝিল পর্যন্ত রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই বাসে ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় বাগেরহাট থেকে ঢাকায় যাওয়া আসা করতে পারবেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব তাজুল ইসলাম।

তিনি বলেন, বিআরটিসির উপর মানুষের প্রতাশা দিন দিন বেড়ে যাচ্ছে। বিআইরটিসির প্রশিক্ষন ইউনিট এখন অনেক শক্তিশালী। বাগেরহাটে প্রশিক্ষণের জন্য সাব ডিপো করা যায় কিনা তা পরিকল্পনায় রয়েছে। এছাড়া বর্তমানে দুটি বাস চলবে, তবে ভবিষ্যতে বাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বাসে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় যাতায়েত করতে পারবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা