× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় একদিনে দুই থানার ওসিকে প্রত্যাহার

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:৫৭ পিএম

কোলাজ, প্রবা

কোলাজ, প্রবা

নেত্রকোণায় একই দিনে পূর্বধলা ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে থানা দুটিতে নতুন দুজন ওসিকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

ওই অফিস আদেশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদকে সদর সার্কেল অফিসে স্থানান্তর করা হয়েছে এবং পূর্বধলা থানায় নতুন ওসি হিসেবে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নূরুল আলমকে পদায়ন করা হয়।

একইভাবে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়াকে জেলা পুলিশ অফিসে ইন্সপেক্টর (ক্রাইম) পদে স্থানান্তর করা হয়েছে এবং জেলা পুলিশ অফিসার ইন্সপেক্টর (ক্রাইম) মো. মাহমুদুল হাসানকে দুর্গাপুর থানার ওসি হিসেবে স্থানান্তর করা হয়েছে।

তবে কী কারণে সপ্তাহের শেষ কার্যদিবসের শেষ সময়ে হঠাৎ এই রদবদল তার কোনো কারণ বা ব্যাখ্যা অফিস আদেশ সূত্রে জানা যায়নি।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৬ মার্চ) জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। একই অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছিল সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা হৃদয় আহমেদকেও। যা নিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

অন্যদিকে স্থানীয়রা বলছে, পুর্বধলা থানার ওসিও কর্মস্থলে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। তাই এমন পরিবর্তন।

এ ব্যাপারে জানতে দুর্গাপুর থানার ওসি এবং সার্কেল অফিসারের মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার কল দিলেও তারা কল কেটে দেন।

কিন্তু পুর্বধলা থানায় ওসি হিসেবে সদ্য পদায়নকৃত সাবেক শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নূরুল আলমের সাথে যোগাযোগ করে জানা গেছে, তিনি শনিবার নতুন কর্মস্থলে যোগ দিবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা