× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাট ও ক্ষেতলাল প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ২২:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে খেলতে গিয়ে পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ফারহান ও শাফায়েত। রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেনের ছেলে ফারহান ও একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে শাফায়েত।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ফারহান ও শাফায়েত খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করে।

ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) নৃপেন্দ্রনাথ সিংহ বলেন, খেলার সময় ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মরদেহ পরিবার বাড়িতে নিয়ে গেছে বলে জানান তিনি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি কষ্টদায়ক।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা