× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ঝুলে আছে উপকূল বেড়িবাঁধের কাজ, ঠিকাদারকে জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৬:২২ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১৬:২৪ পিএম

বুড়িগোয়ালিনীর পূর্ব দুর্গাবাটী ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও রনী খাতুন। প্রবা ফটো

বুড়িগোয়ালিনীর পূর্ব দুর্গাবাটী ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও রনী খাতুন। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় উপকূলের বেড়িবাঁধের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টের সংস্কার কাজ এখনও শুরুই হয়নি। ইতোমধ্যে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

পাউবো-১ এর শ্যামনগর পওর উপ-বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে ২০২২ সালে প্রায় ৯৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়, যা ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

স্থানীয়দের দাবি, দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প এলাকায় বালুভর্তি জিওব্যাগ প্লেসিং করেই কার্যত উধাও হয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেভি ডকইয়ার্ড লিমিটেড। ফলে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় কাজের ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ২০ লাখ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন ইউএনও।

এ প্রসঙ্গে ইউএনও মোছা. রনী খাতুন বলেন,‘কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। তাই ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন বর্ষার আগে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা যায়।’

পানি উন্নয়ন বোর্ড-১ এর শ্যামনগর পওর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার জানান, ডিজাইন তৈরি করে দ্রুত ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। পরবর্তীতে প্রয়োজনীয় মাটির পরিমাপ সংগ্রহ করে মাটির কাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, সময় মতো কাজ শেষ না হলে সামনের বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাবে। এ সময় দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা