× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির অভিযোগ

যুবদল নেতাকে পেটালেন জিয়া পরিষদ ও প্রজন্ম দলের নেতা-কর্মীরা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১১:২১ এএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১১:৩৭ এএম

ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ছবি : ভিডিও থেকে সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগ এনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা যুবদল সভাপতি নৌশাদ শিকদারকে পেটানোর অভিযোগ উঠেছে নিজেদের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচতলায় এ ঘটনা ঘটে।

নৌশাদ শিকদারকে পিটুনির ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে জেলাব্যাপী শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, এদিন দুপুরে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল নৌশাদকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে টুটুল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার বংশের মোমেদ আলীর দোকান এক মাস আগে জোর করে বন্ধ করে দেয় নৌশাদ। দোকান চালু করতে হলে নৌশাদকে ১ লাখ টাকা ও প্রতি মাসে ভাড়া দিতে হবে।’

নৌশাদ শিকদার বলেন, ‘কী কারণে আমাকে মারধর করল কিছুই জানি না। আমি কারও কাছ থেকে কোনো চাঁদা দাবি করি নাই।’

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই শুনিনি এখনও এবং কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা