× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আওয়ামী লীগ কর্মী’ থেকে কৃষক দল সভাপতি, ১০ জনের পদত্যাগ

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১২:০২ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১২:২৫ পিএম

কৃষক দলের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে নৌকার নির্বাচনকালীন অফিস। ছবি : সংগৃহীত

কৃষক দলের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে নৌকার নির্বাচনকালীন অফিস। ছবি : সংগৃহীত

সম্প্রতি পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে উপজেলা কৃষক দল। কমিটিতে সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের কর্মীদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কমিটির একাংশ।

কৃষক দলের কমিটিতে আওয়ামী লীগ কর্মীদের স্থান দেওয়ায় বুধবার (৫ মার্চ) কমিটির ১০ নেতা জেলা ও উপজেলা কৃষক দল কমিটির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। এ ছাড়া কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য পাবনা জেলা কৃষক দলের সভাপতি, সম্পাদকসহ উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা।

কমিটির সভাপতি ওই ইউনিয়নের কুমারগাড়া গ্রামের নজরুল ইসলাম, সহসভাপতি বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক নটাবাড়িয়া গ্রামের আবদুল মোমিন ও প্রচার সম্পাদক পদে দোদারিয়া গ্রামের আলহাজ হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ পদত্যাগকারীদের।

পদত্যাগকারী নেতারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জনি হোসেন, যোগাযোগবিষয়ক সম্পাদক মহসিন আলী, সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহত্রাণবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সহশিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক অলিফ হোসেন, সহযোগাযোগ সম্পাদক মিনারুল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম ও আক্কাস আলী।

পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সভাপতি নজরুল ইসলামের বাড়িতে নৌকার অফিস ছিল। বিগত ১৬ বছরে তারা কোনো দিন বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তারা সব সময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নতুন কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমি কখনও আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না। আমি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল করেছি। আমি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তারা প্রমাণ করুক আমি আওয়ামী লীগ করি।’

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজাদুল ইসলাম বলেন, ‘অভিযোগ সত্য নয়। কমিটিতে না আসতে পেরে হয়তো তারা এ ধরনের অভিযোগ করেছে। তারা যদি প্রমাণ করতে পারে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা