× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহানবীকে কটুক্তিকারী অনিককে আদালতে সোর্পদ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৭:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন জনের পোস্টে কটুক্তিকারী সুপ্ত সাহা অনিককে (২৮) আটক করেছে পুলিশ। 

বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক সুপ্ত সাহা অনিক ২০২৩ সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অনিকের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের সুনীল সাহার ছেলে।

তিনি বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করেন। এরই পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজত ইসলাম ও তৌহিদী জনতাসহ জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলনের উদ্যোগে কটুক্তিকারীকে গ্রেপ্তারের দাবী জানানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা