× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ বেড়েছে সবজির দাম, বিপাকে ক্রেতারা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১২:১৭ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১২:১৮ পিএম

হঠাৎ বেড়েছে সবজির দাম, বিপাকে ক্রেতারা

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দ্বিগুণ বেড়েছে প্রতিটি সবজির দাম। হঠাৎ দাম বাড়ায় দিশেহারা নিম্নআয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছে, চাহিদার তুলনায় আমদানি কম, যার কারণে দাম বাড়ছে। 

বুধবার (৫ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিন দিন আগে অর্থাৎ রোজার আগের দিন যে বেগুনের কেজি ছিল ১৫ থেকে ২০ টাকা, তা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে, ৩০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ কেজিতে, ১০ টাকার শিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, ১২ টাকার আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি, ১০ টাকার টমেটো ২০ টাকা কেজি, ২০ টাকার শসা ৪০ টাকা, ১০ টাকার ফুলকপি ও বাঁধাকপি ১৫ টাকা পিস, ৩০ টাকার পেঁয়াজ ৩৫ টাকা কেজি। এছাড়াও বাজারে নতুন পটল বিক্রি হচ্ছে ১২০ কেজি এবং ভারত থেকে আমদানিকৃত সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। রাতারাতি সব সবজির দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

সবজি কিনতে আসা রাকিব হোসেন বলেন, সুযোগে সবাই সৎ ব্যবহার করে। রোজার দুই দিন আগে যেসব সবজি যে দামে কিনলাম, আজ সেসব সবজির দাম কয়েকগুণ বেড়ে গেছে। এভাবে দাম বাড়লে আমরা সাধারণ মানুষ চলব কি করে? 

রিকশাচালক শ্রমিক সাইদুল ইসলাম বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। দিনে যে সামান্য উপার্জন হয় তা দিয়ে সংসার চলানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তার উপর হঠাৎ করে সব সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও দাম নাগালের মধ্যে ছিল। 

হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, রোজার আগেও আমরা কম দামে প্রতিটি সবজি বিক্রি করেছি। এখন সব সবজি বেশি দামে কিনতে হচ্ছে। বিরামপুর-পাঁচবিবি থেকে পাইকারি সবজি কিনছি। ওই বাজারেই দাম বেশি। আসলে পাইকারি বাজারে চাহিদা তুলনায় আমদানি কম। যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা