× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালের সামনে স্বামী-স্ত্রীর ইয়াবার কারবার, অতঃপর...

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১০:০২ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১১:০৩ এএম

হাসপাতালের সামনে স্বামী-স্ত্রীর ইয়াবার কারবার, অতঃপর...

নোয়াখালী সদর উপজেলায় হাসপাতালের সামনে ইয়াবা বিক্রির সময় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১০টার দিকে জেলা শহরের রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহর মেয়ে নাজমা আক্তার (৩৯) ও তার স্বামী এরশাদ উল্যাহ (২৮)।

জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির খবর পেয়ে জেলা শহরের হাউজিং এলাকার রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুধারাম মডেল থানায় মামলা দিয়ে তাদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা