× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বাড়ির উঠানে মাসহ তিন মেছোবাঘ শাবক, অতপর...

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২২:০০ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২২:০৫ পিএম

উদ্ধার হওয়া তিন মেছাবাঘ। প্রবা ফটো

উদ্ধার হওয়া তিন মেছাবাঘ। প্রবা ফটো

বাড়ির উঠানে ঘুরছে তিন মেছোবাঘের শাবক। সঙ্গে আছে তাদের মা। হিংস্র প্রজাতির বিরল এ বিড়ালের দেখা মিলে কুমিল্লার বরুড়ায়। 

মঙ্গলবার (৪ মার্চ) জেলার বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোরা বাড়ির উঠান থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা শাবকগুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়।

স্থানীয় মোল্লা মোমরেজ বলেন, ‘নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকালের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছোবাঘ আসে। তারা মোল্লা বাড়ির উঠানে ঘুরাঘুরি করছিল। এ সময় স্থানীয়রা বড় মেছোবাঘটি দেখে ভয় পেয়ে যায়। পরে স্থানীয় ছেলেরা ধরতে গেলে বড় মেছোবাঘটি পালিয়ে যায়। কিন্তু শাবকগুলোকে আটক করে জনতা। এখন সেগুলো হাশেম মাস্টারের ঘরে খাচায় রাখা হয়েছে।’

উপজেলা বন কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। এগুলো উদ্ধার করে আনবে আজকে। পরে তা আমরা উপযুক্ত জায়গা দেখে তা অবমুক্ত করবো।’

তিনি আরও বলেন, এগুলো বিড়ালেরই একটি জাত। এই ধরনের বিড়াল এখন দেখা যায় না। মূলত তারা গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। হাঁস, মুরগি ধরে খায়। তবে খাবারের সন্ধ্যানে মাঝে মাঝে তারা লোকালয়ে বেরিয়ে পড়ে। এগুলো কিছুটা হিংস্র প্রজাতির হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা