× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে মসজিদে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২০:৩৯ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২০:৫১ পিএম

মঙ্গলবার দুপুরে মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এ বিক্ষোভ হয়। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এ বিক্ষোভ হয়। প্রবা ফটো

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে স্থানীয় মুসল্লিরা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এ অবরোধ ও বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

বিক্ষোভে মুসল্লিদের সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, সহ-সভাপতি আবুল হোসেন, জাফর ইকবাল বকুল, আব্দুল রহিম সাজু, মোরশেদ আলম, জয়নাল আবেদীন জুয়েল প্রমুখ।

বিক্ষোভকারীরা বলেন, আল্লাহর ঘর মসজিদে হামলা-ভাঙচুরের মত নিকৃষ্ট ও ঘৃণিত কাজ আমরা কখনোই মেনে নিতে পারি না।

নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, হামলাকারীদের যতক্ষণ পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার না করবে, আমরা রাস্তা ছাড়ব না। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মুসল্লিরা অবরোধ তুলে নেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, মসজিদে হামলার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  অবরোধ করেছিল। ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা