× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গহীন পাহাড়ে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২০:৩৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ের গহীনে এই অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে ৯ জন নারী এবং দুজন শিশু রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ- একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে এ অভিযান চালানো হয়। আলীখালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে।এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা