সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২০:২৭ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২০:৪৭ পিএম
প্রতীকী ফটো
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাচাতো বোনকে অন্যত্রে বিয়ে দেওয়ায় গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন জেঠাত ভাই দীপন চন্দ্র রায় (১৭)। তিনি উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দিলীপ চন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৪ মার্চ) সকালে দীপনের কাকা নিখিল চন্দ্র রায়ের মেয়ের বিয়ে অনুষ্ঠানে সবাই অংশ নেন। এ সময় দীপন গোপনে নিজের ঘরে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘সকালে সবাই মিলে দীপনের চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে ব্যস্ত ছিল। এর ফাঁকে দীপন আত্মহত্যা করেন। তার কাকা নিখিলের মেয়েকে অন্যত্রে বিয়ে দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।’
থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দীপনের বাবা দিলীপ চন্দ্র রায় একটি ইউডি মামলা করেছেন।’