× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিমসার বাজারে রশিদ ছাড়া সবজি বেচাকেনা নয় : ইউএনও

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৬:৪০ পিএম

নিমসার বাজারের সকল আড়তদারদের সঙ্গে উপজেলা প্রশাসনের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

নিমসার বাজারের সকল আড়তদারদের সঙ্গে উপজেলা প্রশাসনের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

দেশের দ্বিতীয় বৃহত্তম সবজির বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে রশিদের মাধ্যমে সকল প্রকার সবজি বেচাকেনা করতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজারের সকল আড়তদারদের সঙ্গে উপজেলা প্রশাসনের জরুরি আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ইউএনও বলেন, “এলাকার বাজারগুলোতে খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেয়। অভিযান পরিচালনা করতে গেলে তারা মূল্য বৃদ্ধির কারণ হিসেবে নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ী বা আড়তদারদের দায়ী করেন। খুচরা ব্যবসায়ীরা বলেন, ‘নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়ে দেয় এবং বিক্রির কোনো রশিদ দেয় না।’ ফলে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।”

সাহিদা আক্তার বলেন, ‘এখন থেকে পাইকারি ব্যবসায়ীরা সবজি বিক্রির ক্ষেত্রে সকল খুচরা ব্যবসায়ীদের রশিদ প্রদান করবেন এবং ওই রশিদের মাধ্যমে পরবর্তীতে খুচরা ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ করা হবে।’

এছাড়া দ্রব্যমূল্য সহনশীল রাখা এবং মহাসড়কে সবজির গাড়ি রেখে যানজট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- মোকাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাসিকুর রহমান মাসুক, ইউপি সদস্য অহিদ মেম্বার, মো. আবাদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শাহ আলম মেম্বার, জাকির মেম্বার,  ভাই ভাই বাণিজ্যালয় প্রতিনিধি বিল্লাল হোসেন, যশোর বাণিজ্যালয় প্রতিনিধি হারুনুর রশিদ, ময়নামতি বাণিজ্যালয় প্রতিনিধি আবুল কাশেম, বন্ধু বাণিজ্যালয় প্রতিনিধি মিন্টু মিয়া, সবুজ বাণিজ্যালয় প্রতিনিধি মো. পিন্টু, চিশতিয়া বাণিজ্যালয় প্রতিনিধি ইকবাল হোসেনসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা