× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে পরিবহণ ধর্মঘটে যাত্রী ভোগান্তি চরমে

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৬:১১ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১৬:৪৭ পিএম

মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। প্রবা ফটো

মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। প্রবা ফটো

জামালপুরে টানা দ্বিতীয় দিনের মতো গণপরিবহন ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এর আগে সোমবার শুধুমাত্র বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ছিল। 

পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন দাবিগুলো হলো- সড়কে নিরাপত্তা নিশ্চিত করা; ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা এবং ৩ মার্চ এক বাস শ্রমিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘট ডাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও গন্তব্যে পৌঁছাতে না পেরে তাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এ ধর্মঘটের কারণে জামালপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা