× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাংস কম দেওয়ার ভিডিও করায় ক্রেতাকে মারধর, দুই কসাই আটক

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ২৩:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর মাংসে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (৩ মার্চ) এ ঘটনায় দুই কসাইকে আটক করেছে পুলিশ। 

এর আগে শনিবার (১ মার্চ) উপজেলার তোরাবগঞ্জ বাজারে মারধরের ঘটনা ঘটে।

আটকরা হলো- মাংস বিক্রেতা বাহার ও হারুন। তারা দুইজনই উপজেলার তোরাবগন্জ এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী মন্তাজুর রহমান একই উপজেলার চরমার্টিন এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার তোরাবগঞ্জ বাজারে বাহার কসাইয়ের মাংসের দোকান থেকে মন্তাজুর রহমান নামের এক ক্রেতা ১৮ কেজি মাংস কেনেন। এতে ৩ কেজি মাংস কম দেওয়ার অভিযোগ করে মন্তাজুর রহমান প্রতিবাদ করলে কসাই বাহার ও তার কর্মচারীরা তাকে হেনস্থা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে মন্তাজুর রহমানের লোকজন মাংসের দোকানে গিয়ে প্রতিবাদ করে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে দুই কসাইকে আটক করে থানায় নিয়ে যায়।

মন্তাজুর রহমান বলেন, ‘পারিবারিক অনুষ্ঠানের জন্য গত শনিবার স্থানীয় তোরাবগঞ্জ বাজারের মাংস কেনার জন্য আসি। এ সময় বিক্রেতা বাহারের সাথে হাড় ছাড়া ৭৮০ টাকা দরে ১৮ কেজি মাংস কেনার জন্য দরদাম চুড়ান্ত হয়। মাংস বুঝিয়ে দেওয়ার এক পর্যায়ে দেখতে পাই- যে পাল্লায় মাংস মেপে বুঝিয়ে দিয়েছে, সেখানে ২ কেজি ও ১ কেজি ওজনের দুটি বাটখারাসহ মোট ১৮ কেজি মেপে দেওয়া হয়েছিল। যাতে ১৮ কেজি মাংসের স্থলে ১৫ কেজি হয়। ৩ কেজিই কম দিয়েছে তারা। এটা দেখার পর মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে বাহারের লোকজন কিলঘুঁষি মেরে ফেলে দেয়।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তোরাবগঞ্জ বাজার থেকে দুই কসাইকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা