× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৯:৩৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর সাদ্দামের বাড়ির ভাড়াটিয়া প্রিয়াংকা নামের এক যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিয়াংকার মরদেহ ময়নাতদন্ত হয়।

প্রিয়াংকার জন্ম দৌলতদিয়া যৌনপল্লীতে। তার মা সেলিনা দৌলতদিয়া যৌনপল্লীর তপনের বাড়ির ভাড়াটিয়া ছিল। বর্তমানে গৌরআলী ওরফে শেফালীর বাড়িতে তার আরও ২ মেয়ে পিংকি ও বৈশাখীকে নিয়ে ভাড়া থাকেন।

প্রিয়াংকার পরিবারের সদস্যরা জানান, প্রিয়াংকার চেহারা সুন্দর হওয়ায় সে যৌনপল্লীতে নৃত্য পরিবেশন করত। এ সময় একাধিক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। শনিবার রাতে সাইদুল নামে এক মাদক কারবারির সঙ্গে প্রিয়াংকা মাদক সেবন করে। প্রিয়াংকাকে একাধিক যুবক ভালোবাসার প্রলোভন দেখিয়ে ভেজাল মদ পান করায়। অত্যাধিক ভেজাল মদ পান করার কারণে প্রিয়াংকা অসুস্থ হয়ে পড়লে রবিবার বিকালে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রিয়াংকাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় প্রিয়াংকার মৃত্যু হয়।

সোমবার (৩ মার্চ) গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা