× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোকানে আগুন দেখে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী অফিস

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৭:১০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজশাহীর বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে অগ্নিকাণ্ডের পর অসুস্থ হয়ে পড়েন দোকান মালিক আব্দুল আউয়াল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে দোকান পুড়ে যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

ওসি আরও বলেন, দোকানে অগ্নিকাণ্ড দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা