× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চড়ামূল্যে লেবু বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৪:৫৭ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১৫:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। প্রবা ফটো

পবিত্র মাস মাহে রমজানকে কেন্দ্র করে লেবুর দাম আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের বড় বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘পৌর শহরের বড় বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে পাঁচ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা