× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৩:৪৪ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১৫:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় মাদক কেনার টাকা না পেয়ে ইলিয়াস মিয়া (২০) নামের এক যুবকের ছুরিকাঘাতে তার ভাবি ঝর্ণা আক্তারের (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। 

রবিবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের কোশদী গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ঝর্ণা আক্তার কোশদী গ্রামের আব্দুর রশিদের মেজো ছেলে সৌদি প্রবাসী সেলিম মিয়ার স্ত্রী। দেবর ইলিয়াস মিয়া সেলিমের ছোট ভাই।

নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে দেবর ইলিয়াস তার ভাবি ঝর্ণার কাছে মাদক কেনার টাকা চান। রমজান মাস হওয়ায় তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেনি তিনি। পরে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পথে ঝর্ণার মৃত্যু হয়।

ওসি কামাল হোসেন বলেন, ‘নিহতের স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা জানিয়েছে, দেবর ইলিয়াস মাদকাসক্ত। মাঝে মাঝে প্রবাসী ভাই সেলিমের কাছে টাকা-পয়সা চান। গতকাল মাদকের টাকা না পেয়ে ইলিয়াস তার ভাবি বৃষ্টিকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যান। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বামীর বাড়িতে দাফন করা হয়েছে। ইলিয়াসকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা