× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১২:৩৫ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১৪:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের কোতোয়ালী থানার কারাগার সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ওই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়েছেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রবিবার (২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবক এবং আটক ছিনতাইকারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে এখনও জানায়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছিনতাইকারীকে লালদিঘী মোড় থেকে ধাওয়া করছিলেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ওই যুবককে ছুরিকাহত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই যুবক মারা যান। এরপর ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়েছি, একজন ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে দেখি জনগণের হাতে ওই ছিনতাইকারীও গণধোলাইয়ের শিকার হয়েছেন। ছুরিকাহত ব্যক্তিকে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা