× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না পেয়ে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১১:০১ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৪:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে তারাব পৌরসভার যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের বাড়িতে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (২ মার্চ) রাতে তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে। জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

হামলার বিষয়ে শফিকুল ইসলাম শফিক জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী শুটার রিয়াজ দীর্ঘদিন ধরে তার কাছে একটি গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রবিবার (২ মার্চ) রাত ৯টার দিকে শুটার রিয়াজের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়ি লক্ষ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে শুটার রিয়াজ চাঁদাবাজি ও গুলির ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শফিককে চিনি না। তার সঙ্গে আমার কোনো দিন দেখা কিংবা যোগাযোগ হয়নি। বরং আমাকে হয়রানির উদ্দেশ্যে সে মিথ্যাচার করছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা