× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২৩:৪৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি বলেন, ‘এই প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। যে কোনো শর্তে বা যে কোনো অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’

রবিবার (২ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ভোটার দিবসের সভায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘ভোটার দিবসের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সচেতন করা, ভোটদানে আগ্রহী করে তোলা। নিরপেক্ষ নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা নিজ নিজ জায়গা থেকে পূরণ করতে হবে। তাছাড়া ভোট দেওয়ার প্রচলন আমাদের দেশে অনেক প্রাচীন। যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচন করার প্রক্রিয়া চলমান। রাজা গোপালকে ভোট দিয়ে এ দেশের জনগণ রাজা নির্বাচন করেছিল এবং পাল বংশ প্রায় ৪শ বছর এ জনপদ শাসন করেছিল।’

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান।

এর আগে সকালে নগরীর সার্কিট হাউস এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয় এবং থানা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। এছাড়াও ভোটার দিবস উপলক্ষে রবিবার দুপুরের পর থেকে দিনব্যাপী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এনআইডি সেবা প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা