ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২২:১৬ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ২২:১৯ পিএম
রোজার মাসে সমাজে হতদরিদ্র কিছু ছিন্নমূল মানুষের কথা চিন্তা করেই বন্ধু মহল ফেনী জেলার উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে।
রবিবার (২ মার্চ) দুপুরে ফিতা কেটে ফেনী সদর হাসপাতাল গেইট সংলগ্ন স্থানে ইফতার বুথটি স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আরএমও ডা. আসিফ ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান দারা, সমাজসেবক ইমন উল হক, সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল, উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
রোজার মাসজুড়ে হাসপাতালে আগত রোগীর আত্মীয়স্বজন ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতারের প্যাকেট উপহার দেওয়া হবে। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক বলেন, রোজায় হাসপাতালে আগত রোগীর আত্মীয়-স্বজন ও পথচারীদের কথা চিন্তা করে হাসপাতালের গেটের কাছে আমরা একটি ইফতার বুথ বসিয়েছি, এর মাধ্যমে ইফতার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে নিঃসংকোচ করবেন না। ইফতার বুথ থেকে ইফতার নিতে পারবেন।