× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে রোজাদারের জন্য বিনামূল্যে বন্ধু মহল-এর উদ্যোগে ইফতার বুথ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২২:১৬ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ২২:১৯ পিএম

ফেনীতে রোজাদারের জন্য বিনামূল্যে বন্ধু মহল-এর উদ্যোগে ইফতার বুথ

রোজার মাসে সমাজে হতদরিদ্র কিছু ছিন্নমূল মানুষের কথা চিন্তা করেই বন্ধু মহল ফেনী জেলার উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে।

রবিবার (২ মার্চ) দুপুরে ফিতা কেটে ফেনী সদর হাসপাতাল গেইট সংলগ্ন স্থানে ইফতার বুথটি স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আরএমও ডা. আসিফ ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান দারা, সমাজসেবক ইমন উল হক, সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল, উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

রোজার মাসজুড়ে হাসপাতালে আগত রোগীর আত্মীয়স্বজন ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতারের প্যাকেট উপহার দেওয়া হবে। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক বলেন,  রোজায় হাসপাতালে আগত রোগীর আত্মীয়-স্বজন ও পথচারীদের কথা চিন্তা করে হাসপাতালের গেটের কাছে আমরা একটি ইফতার বুথ বসিয়েছি, এর মাধ্যমে ইফতার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে নিঃসংকোচ করবেন না। ইফতার বুথ থেকে ইফতার নিতে পারবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা